Search for products..

Refund Policy

রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund Policy)

Halimashop গ্রাহকদের সন্তুষ্টি এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য সরবরাহ করে থাকে। পণ্য হাতে পাওয়ার পর যদি কোনো ত্রুটি থাকে, তবে নিচের শর্তাবলী অনুযায়ী রিটার্ন এবং রিফান্ডের সুযোগ রয়েছে।


রিটার্ন পলিসি

  1. প্রোডাক্ট হাতে পাওয়ার সময় পরীক্ষা বাধ্যতামূলক
    কুরিয়ার ডেলিভারিম্যান প্রোডাক্ট পৌঁছে দিলে তার সামনে প্যাকেট খুলে পণ্যের অবস্থা পরীক্ষা করতে হবে। যদি পণ্যে কোনো সমস্যা  বা ভুল পাওয়া যায়, তবে তা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিতে হবে।

  2.   সমস্যা যুক্ত পণ্যের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা

    • আমরা প্রোডাক্টটি পরীক্ষা করে সঠিক পণ্য পুনরায় পাঠাবো। 

    • অথবা কাস্টমার চাইলে অর্ডার বাতিল করা হবে এবং আগাম পেমেন্ট থাকলে টাকা ফেরত দেওয়া হবে।

  3. ইচ্ছাকৃতভাবে পণ্য গ্রহণ না করলে
    যদি প্রোডাক্টে কোনো সমস্যা  না থাকে এবং কাস্টমার সেটি গ্রহণ না করেন, তবে ডেলিভারি চার্জ বাদে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
    যদি কোনো অগ্রিম পেমেন্ট না করা হয়, তাহলে ডেলিভারি চার্জ দিয়ে বাতিল   হবে।

  4. ভিডিও প্রমাণের মাধ্যমে রিটার্ন নিশ্চিতকরণ
    সমস্যা যুক্ত পণ্য রিটার্নের ক্ষেত্রে ডেলিভারি ম্যানের সামনে আনবক্সিং করার ভিডিও এবং সমস্যাটির বিস্তারিত উল্লেখ করে ভিডিও আমাদের ফেসবুক পেজে পাঠাতে হবে। সঠিক ভিডিও প্রমাণের ভিত্তিতে ডেলিভারি চার্জ ফেরত দেওয়া হবে।

  5. ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর রিটার্নের শর্ত

    • পণ্য অবশ্যই ব্যবহার বা ধোয়া হয়নি এমন অবস্থায় থাকতে হবে।

    • পণ্যকে ভালোভাবে প্যাকেটিং করে ফেরত পাঠাতে হবে।

    • পণ্য পরীক্ষা করে সবকিছু ঠিক থাকলে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।


রিফান্ড পলিসি

  1. রিটার্ন অনুমোদনের পর ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড প্রদান
    রিটার্ন অনুরোধ অনুমোদিত হলে ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।

  2. টাকা ফেরত দেওয়া হবে সেই একই অ্যাকাউন্টে যেখান থেকে পেমেন্ট করা হয়েছে
    অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে না।

  3. রিফান্ড প্রাপ্তিতে সমস্যা হলে যোগাযোগ করুন
    রিফান্ড ২৪ ঘণ্টার মধ্যে না পেলে আমাদের ফেসবুক পেজে বা সাপোর্ট নাম্বারে যোগাযোগ করুন। আমরা দ্রুত আপনার সমস্যার সমাধান করব।


অতিরিক্ত শর্তাবলী

Home

Cart

Account